বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

জাতীয় সংসদ নির্বাচন : কোন দলের কতজন প্রার্থী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্কনিউজঃ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, এদিন বিকেল ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের জন্য ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেখানে মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৩০৩ (পাঁচটি আসনে ২জন করে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ) জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ৩০৪ জন (১৮টি আসনে ২জন করে প্রার্থী দিয়েছে জাপা), তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ১৫১, বাংলাদেশ কংগ্রেস (ডাব) ১১৬, জাকের পার্টি (গোলাপ ফুল) ২১৮, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৯১, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ১৪২, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৪, ইসলামী ঐক্যজোট (মিনার) ৪৫, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ৩৯, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি (হাতুড়ী) ৩৩, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা) ৪৭ ও ৩শ আসনে স্বতন্ত্র ৭৪৭ জন।

এদিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৭ পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। এছাড়া প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

কিউএনবি/বিপুল/০১.১২.২০২৩/ বিকাল ৩.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit