আন্তর্জাতিক ডেস্ক : ইতালি সরকার শ্রমিক সংকট নিরসনে সম্প্রতি তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে চলতি বছর এক লাখ ৩৬ হাজার স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে শ্রমিক আসতে পারবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এই স্পন্সর ভিসার ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২, ৪ এবং ১২ ডিসেম্বর।
এছাড়া স্থায়ী ভিসার ৫২ হাজার ৭৭০ কোটার বিপরীতে ২ লাখ ৫৩ হাজার ৪৭৩ এবং বাসা-বাড়ির কাজের জন্য সাড়ে ৯ হাজার কোটার বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৪টি।
চার লাখ ৫২ হাজার শ্রমিকের কোটা পূরণ করতে ২০২৪ এবং ২০২৫ সালে বাকি শ্রমিক আনার জন্য আলাদা ঘোষণা দেবে মেলোনি সরকার।
কিউএনবি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:০৬