শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

নির্বাচন নিয়ে জনগণ উল্লাসিত —আইনমন্ত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন,  অংশগ্রহণ নির্বাচন হয় তখন যখন এই নির্বাচনে  বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করে। আমি একটা পার্থক্য ও জলজ্যান্ত প্রমাণ দেখায় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি যে নির্বাচন দিয়েছিল তখন কিন্তু সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। সে কারণে ৩০ মার্চ বেগম খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল। কিন্ত আজকে আপনারা দেখেছেন মানুষ নির্বাচন নিয়ে কেমন উল্লাসিত । এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার অংগ্যজাই মারমার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার প্রস্তাবকারি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া , সমর্থনকারি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও শনাক্তকারি হিসাবে  আখাউড়া পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী আখাউড়া রেলস্টেশন চত্বরে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। দোয়া—মাহফিলে আইনমন্ত্রী সবার কাছে দোয়া চান  এবং এ আসনে দলীয় মনোনয়ন  দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য আইনমন্ত্রী আনিসুল হক এম,পি ব্রাহ্মণবাড়িয়া—৪ (কসবা—আখাউড়া) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী। এর আগেও তিনি এ আসন থেকে পর পর দুইবার আওয়ামীলীগ থেকে নির্বাচত হন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit