শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঝালকাঠি ১ আসনে নৌকার প্রার্থী বিএনপি নেতা শাহজাহান ওমর, দল থেকে বহিষ্কার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ Time View
গাজী গিয়াস উদ্দিন, ঝালকাঠি : আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক আইনপ্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে অনলাইনে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

এর আগে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

এ বিষয় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এড. শাহাদাৎ হোসেন জানান, ঝালকাঠি জেলা বিএনপি সহ কেন্দ্রীয় বিএনপি আজ জঞ্জাল মুক্ত হয়ছে। তিনি দলের জন্য কখনওই কাজ করেননি, ব্যক্তি সুবিধা পেতে দলে ছিলেন।  সে নৌকার মাঝি হওয়ায় ঝালকাঠি জেলা বিএনপি তাকে ধিক্কার জানাচ্ছে এবং ইতোমধ্যে তাকে দল থেকে আজীবনের জন্য  বহিষ্কার করা হয়েছে 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit