বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

২৪ ঘণ্টায় ৮ যানবাহনে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপির ডাকা অবরোধ ও হরতালে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ২৯ নভেম্বর সকাল ৬টা থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত আটটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, রাজশাহীতে একটি, বগুড়ায় একটি ও কুমিল্লায় তিনটি। এসব ঘটনায় একটি কনটেনার, পাঁচটি বাস ও দুইটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।

এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ২২৩টি অগ্নিসংযোগের ঘ্টনা ঘটেছে। এরমধ্যে ১৩২টি বাসে, ৩৫টি ট্রাকে, ১৬টি কাভার্ডভ্যানে, ৮টি মোটরসাইকেলে, দুটি প্রাইভেটকারে, তিনটি করে মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, ট্রেন ও লেগুনায় এবং একটি করে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি, নছিমন ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ছাড়া একই সময়ে ১১টি স্থাপনায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে রয়েছে আওয়ামী লীগ অফিস, পুলিশ বক্স, কাউন্সিলর অফিস, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার ও শোরুম।

কিউএনবি /বিপুল/৩০.১১.২০২৩/ রাত ৮.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit