বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল জামায়াত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

ডেস্কনিউজঃ তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে আরারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে নবম দফায় এ অবরোধ কর্মসূচি শুরু পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘সারা দেশে আগামী ৩ ডিসেম্বর (রবিবার) ভোর ৬টা থেকে ৫ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।

এ টি এম মা’ছুম আরো বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত ৮৩৭ এর অধিক মামলায় ২০ হাজার ৩২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে ৭৩ হাজার ১২৩ জনকে। আর ৩৫টি মামলায় গত তিন মাসে ৬৩৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এসব মিথ্যা মামলা, হয়রানির তিব্র প্রতিবাদ জানাচ্ছে জামায়াত।
’
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশের বৃহৎ রাজনৈতিক দলসমূহ একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফরমায়েসি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কিউএনবি /বিপুল/৩০.১১.২০২৩/ সন্ধ্যা ৭.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit