বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

শাহজাহান ওমরকে বহিষ্কার করল বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বহিষ্কার করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রিজভী বলেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের ইউটিসি ভবনে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগাদানের ঘোষণা দেন শাহজাহান ওমর।

তাঁকে ঝালকাঠি-১ আসন থেকে নৌকার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও ১৯৭২) এর আর্টিকেল-১৬(২) ও ১৬ (৩) অনুযায়ী প্রদত্ব ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচী এলাকা ১২৫ ঝালকাঠি-১ এলাকায় শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

অতএব মুহাম্মদ শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসন থেকে নৌকা প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

কিউএনবি /বিপুল/৩০.১১.২০২৩/ সন্ধ্যা ৭.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit