সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন ‘মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে সরবরাহ করা হবে’ পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯, আহত শতাধিক এভারেস্টে আটকা এক সপ্তাহ, বেঁচে ছিলেন ‘বরফ ও চকলেট’ খেয়ে শহরে হঠাৎ ভল্লুকের রাজত্ব, আতঙ্কে একসাথেই বন্ধ হলো প্রায় ১০০ স্কুল ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন ট্রাম্পকে উপেক্ষা, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা

নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা শাহজাহান ওমরের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২২০ Time View

ডেস্কনিউজঃ ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম । আজ সন্ধ্যায় রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করবো।

এদিকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এসে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন শাহজাহান ওমর। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

এর আগে বুধবার দুপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় জামিন পান তিনি। এরপর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর। গত ৪ঠা নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

কিউএনবি /বিপুল/৩০.১১.২০২৩/ সন্ধ্যা ৭.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit