সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : একে আজাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা (বায়াররা) পণ্যের দাম বাড়াতে রাজি নন, অথচ দেশে উৎপাদন ব্যয় ও শ্রম খরচ বাড়ছে। এমন বাস্তবতায় জনবল কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্পোদ্যোক্তা হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমিই তো ১০ হাজার কর্মী কমাব।

একে আজাদ জানান, তার প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৭৫ হাজার মানুষ কাজ করেন। কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তার ভাষ্য, দেশে প্রতি বছর গড়ে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতি (ইনফ্লেশন) হচ্ছে। এর ফলে শ্রমিকদের বেতনও নিয়মিত বাড়াতে হয় এবং প্রতি বছর প্রায় ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট দিতে হচ্ছে।

তিনি বলেন, উৎপাদন ব্যয় বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বায়াররা পণ্যের দাম বাড়াতে বা অতিরিক্ত ব্যয় বহন করতে আগ্রহী নন।বরং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন এবং কম জনবল দিয়ে কাজ পরিচালনার পরামর্শ দিচ্ছেন। এ অবস্থায় ব্যয় নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে ৭৫ হাজার কর্মীর মধ্যে প্রায় ১০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করতে হচ্ছে বলে জানান তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে একে আজাদ বলেন, শিল্প ও রপ্তানি খাতের দীর্ঘমেয়াদি স্বার্থে আরও দূরদর্শী নীতি গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং কর্মসংস্থান ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়বে।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit