মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে বিষয়টি জানাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এগুলোর স্বীকৃতি দিতে চাইছি। এতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এমন কিছু আগে হয়েছে কিনা আমি জানি না। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই। যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে দায়িত্ব পালন করতে পারে।

তিনি বলেন, আমাদের তিনটি ঘটনায় যারা দায়িত্ব পালন করেছে তাদের আমরা সনদ দিয়েছি। এদের মধ্যে রামিসা হত্যাকাণ্ডে যারা দ্রুতসময়ে সব দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে কয়েকজন, দৌলতদিয়ায় নৌ পুলিশের অসাধারণ ভূমিকায় যাত্রীরা প্রাণে বেঁচেছেন; তাদের মধ্যে থেকে তিনজন এবং মুন্সিগঞ্জের গণধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্য স্বীকৃতি পাচ্ছেন। সবমিলিয়ে আজ আমরা ১৫ জনকে স্বীকৃতি দিচ্ছি। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে।

আমরা সবাইকে পুরস্কারের তহবিল থেকে ২০ হাজার টাকা এবং সম্মাননা সনদ দিয়েছি। এছাড়া কয়েকজন ব্যাজ পেয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit