বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

শহরে হঠাৎ ভল্লুকের রাজত্ব, আতঙ্কে একসাথেই বন্ধ হলো প্রায় ১০০ স্কুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের একটি শহরে হঠাৎ ভল্লুকের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে চরম আতঙ্ক। নিরাপত্তার কথা বিবেচনা করে ওই শহরের আওতাধীন প্রায় ১০০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাজধানী টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত প্রায় ৫ লাখ জনসংখ্যার শহর উৎসুনোমিয়ায় প্রথম এই ভল্লুকটির দেখা মেলে। গত শনিবার একটি পার্কের কাছে প্রায় এক মিটার লম্বা এশীয় কালো ভল্লুকটি দেখা যাওয়ার পরপরই সতর্ক অবস্থানে যায় প্রশাসন।

পরদিন রবিবার ভোরে শহরের কেন্দ্রস্থলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভল্লুকটির উপস্থিতি। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত দুই তরুণের সামনে দিয়ে দ্রুত দৌড়ে যাচ্ছে প্রাণীটি।

এরপর দিনভর শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ভল্লুকটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। সর্বশেষ সোমবার ভোর ৪টার দিকে শহরের কেন্দ্র থেকে প্রায় ২ কিলোমিটার দূরের একটি শিল্প এলাকায় এটিকে দেখা গেছে।

পরিস্থিতি মোকাবিলায় শহরজুড়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি ভল্লুক সামনে পড়লে কাছে না গিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।

ভল্লুকটিকে ধরতে পুলিশ এবং স্থানীয় শিকারি অ্যাসোসিয়েশন যৌথভাবে অভিযান শুরু করেছে। শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে চলতি বছর জাপানে প্রায় ৫০ হাজারবার ভল্লুক দেখার খবর পাওয়া গেছে, যা রেকর্ড। যদিও সাধারণত টোকিওর এত কাছাকাছি এলাকায় ভল্লুক দেখা যায় না।

সাম্প্রতিক সময়ে ফুকুশিমা অঞ্চলে এক ভল্লুক চারজনকে আক্রমণ করে এবং একটি অফিসে ঢুকে একজনকে আহত করার ঘটনাও ঘটেছে। পরে সেটি একটি কারখানায় ঢুকে সেখান থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যের সংকট এবং গ্রামীণ এলাকায় জনসংখ্যা কমে যাওয়াই ভল্লুকের লোকালয়ে চলে আসার প্রধান কারণ। বুনো ফলের উৎপাদন কম হলে খাবারের খোঁজে তারা শহরের দিকে চলে আসে।

এছাড়া গ্রামীণ অঞ্চলে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় সেসব এলাকা তুলনামূলক নির্জন হয়ে পড়ছে, যা বন্যপ্রাণীর জন্য সহজ প্রবেশের সুযোগ তৈরি করছে।

পরিস্থিতি সামাল দিতে জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সিসিটিভি প্রযুক্তি ব্যবহার করে ভল্লুকের গতিবিধি পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit