সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে ২০ জুলাই: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন অবশেষে রাতের আধারে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ ওভারটেক করতে গিয়ে বাস খাদে, শিশুসহ নিহত ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন ‘মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে সরবরাহ করা হবে’ পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯, আহত শতাধিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে এবং আহত হয়েছেন আরও ১৩৪ জন।

আজ সোমবার (৮ জুন) দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা দফতরের পরিচালক রদ্রিগো সোসমেনার জানান, নিহতদের মধ্যে ১২ জন সোক্সারগেন অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলটি দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদারাত, সারাঙ্গানি এবং জেনারেল সান্তোস সিটি— এই চারটি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত।

তিনি আরও জানান, এই অঞ্চলে কমপক্ষে ১২৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।ভূমিকম্পের তীব্রতায় জেনারেল সান্তোস সিটিসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বহুতল বাণিজ্যিক ভবন, স্কুল এবং জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘জলিবির’ একটি রেস্তোরাঁ ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং সেনাবাহিনী উপদ্রুত এলাকায় জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, বেসামরিক প্রতিরক্ষা দফতর ও জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদসহ জরুরি সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে।

জনগণকে সুনামির ঝুঁকি সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসিআনাদোলু অ্যাজেন্সি

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit