বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জন্য আর কোনো স্পেস নেই: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ :নির্বাচন কেন্দ্র করে বিএনপির জন্য আর কোনো স্পেস নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই সেই সুযোগ নষ্ট করেছে। বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের আর কোনো আহ্বান থাকতে পারে না।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের কোনো আহ্বান থাকতে পারে না। বিএনপির জন্য আর কোনো স্পেস নেই। তারা নিজেরাই সেই সুযোগ নষ্ট করেছে।

নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যা চায়, আওয়ামী লীগ তাই চায় বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে একমত। আমরাও চাই ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরা তাদের সঙ্গে একমত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে নিয়ে যত বিভ্রান্তি হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে, সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষক সাড়া দেবে না। কিন্তু শতাধিক পর্যবেক্ষক অলরেডি সাড়া দিয়েছে। এ নিয়ে আমরা চিন্তিত না।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৩,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit