বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন যাঁরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২২৪ Time View

ডেস্কনিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৮০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানাস্থ মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।

বাকি ২০টি আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

তালিকা ঘেটে দেখা গেছে, কোনো কোনো আসনে একাধিক প্রার্থীর নাম আছে।

এর ব্যাখ্যায় তৈমুর আলম খন্দকার বলেন, একাধিক প্রার্থী যোগ্য বিবেচনায় মনোনয়নের প্রত্যায়নপত্র দেওয়া হয়েছে। এরপর জোটের সঙ্গে আলোচনা করে ওইসব আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হবে।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমরা ৩০০ আসনেই প্রার্থী দিব। বাকি ২০ জনের নাম রাতের মধ্যেই আমরা ফাইনাল করব।

আমাদের ৫০০টির বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখনও যে কেউ চাইলে মনোনয়ন কিনতে পারেন।’ এর আগে ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। ২৫ নভেম্বর থেকে দলটি দলীয় প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ শুরু করে।

কিউএনবি/বিপুল/২৯.১১.২০২৩/ রাত ৯.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit