রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের পাঁচভাগ শ্রী নগর গ্রামে প্রতিপক্ষের পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলায় চারজন আহতের অভিযোগ হয়েছে মাধবদী থানায়।

থানায় অভিযোগ সূত্রে জানাযায়, পাঁচভাগ গ্রামের বজলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (৫২) এবং তার চাচাতো ভাই আবু সিদ্দিকের ছেলে জলিল (৫০) ও হাছান (৩২) স্থানীয় মানিকের দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই এলাকার মৃত একরামুল মিয়ার ছেলে হুমায়ুন   মোঃ ফয়সাল মিয়া , জিন্নত আলী , হৃদয় মিয়া , মামুন মিয়া, আবদুল আলীর ছেলে রুমান মিয়া, মনির মিয়ার ছেলে রানা মিয়া, তোফাজ্জল এর দুই  ছেলে রাজন ও সাজন, হাসেম আলীর ছেলে সুজন, লোকমানের ছেলে ছাব্বির, হাসেম আলীর ছেলে মিলন, রাজিব, লিটন, সজিব, কুদ্দুস মিয়ার ছেলে ফালু মিয়া, এবং নাগরারহাট এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে তোফাজ্জল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় এতে রক্তাক্ত জখম হয় চারজন। এসময় থানায় অভিযোগকারী খায়রুল ইসলামের ছোট ভাই কামরুলের একটি প্রাইভেটকার ভাংচুর করাসহ অভিযোগের বাদী খায়রুল ইসলামের চাচা দুলাল মিয়া (৭০) এর বাড়িঘরে দেশীয় অস্ত্র দিয়ে দরজা-জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। থানার অভিযোগে আরো উল্লেখ করা হয়

হামলার সময় পনেরো ভরি স্বর্ণ অলংকার ও নগদ দুই লক্ষ ত্রিশ হাজার টাকা হামলাকারীরা লুট করে নিয়ে যায় এবং হামলাকারীদের সাথে থাকা ককটেল বিস্ফোরণ ঘটালে বিকট শব্দে এলাকায় আতংক তৈরি হয় এসময় এলাকার মসজিদের মাইকে ঘটনার বিষয়ে ঘোষনা দিলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, হুমায়ুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকসহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত হুমায়ুনের বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তিনি বলেন এই ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit