বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা দিলেন কাদের মির্জা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র দাখিল করেছেন তার ছোটভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুইঁয়ার কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে আবদুল কাদের মির্জা বলেন, প্রিয় নেতা আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দাখিল করেছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সে জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব। বাংলাদেশ নয়, সারা বিশ্বে আমাদের নেতার সুনাম জড়িয়ে আছে। তাই, তার আসনে সুষ্ঠু নির্বাচন চাই। দলের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব।

কাদের মির্জা আরও বলেন, নৌকাকে জয়যুক্ত করতে আমরা নিয়মিত মিটিং-মিছিল করেছি। আগামী ৪ ডিসেম্বর থেকে কেন্দ্রভিত্তিক সভা করব। এর পরে আমরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটভিক্ষা করব। আগামী ৭ জানুয়ারিতে যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেন, সে জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এর আগে দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন এ দোয়া মাহফিল পরিচালনা করেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র পেয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit