বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা ২৪ ঘণ্টা অবরোধ সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকালে ধানমন্ডি এলাকায় মিছিল ও সড়ক অবরোধ করেন তারা।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান, সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম-সম্পাদক মনজুরুল আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক জকির উদ্দিন আবির, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সহ-সাধারণ সম্পাদক অহি আহমেদ জুবায়ের, সহ-সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো: সাহেদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান তুফান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) রেদোয়ান মাহদী জয়, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ সাংগঠনিক শামীম মিয়া। ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন। তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবদুর রহমান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সম্পাদক আল মিরাজ, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন হৃদয়, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো: শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা শামীম। মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মোহাম্মদপুর-৩২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রনেতা এ. কে. এম. হাসানাত আলীমুন। ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মিছিল করেছে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা ও তফসিল বাতিল দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

কিউএনবি/বিপুল/২৯.১১.২০২৩/ দুপুর ১.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit