শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা ইসি’র; প্রয়োজনে সেনা মোতায়েন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান। সোমবার দুপুরে রাঙামাটিতে খাগড়াছড়ি ও রাঙামাটির সংশ্লিষ্ট্য প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাদের সাথে দীর্ঘ দুই ঘন্টা বৈঠক শেষে বের হয়ে  গণমাধ্যমকর্মীদের কাছে এই তথ্য জানিয়েছেন তিনি।

এসময় নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষায়িত অঞ্চল, এখানে অবৈধ অস্ত্রের পাশাপাশি কেউ বা কোনো পক্ষ যাতে করে বৈধ অস্ত্রকেও ব্যবহার করতে নাপারে সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাঙামাটি একটি বিশেষ অঞ্চল হিসেবে এখানে আগে থেকেই সেনাবাহিনী রয়েছে। তাই পার্বত্যাঞ্চলের জন্য বিশেষ কৌশলগত কোনো দিক আমাদের বিবেচনা করতে হবে না। তবে সমগ্র দেশের জন্য অতীতের সকল জাতীয় নির্বাচনের মতো এবারও সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশনের রয়েছে।

পাহাড়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট্যদের কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাচনে কোনো কর্মকর্তা যদি কোনো ধরনের অন্যায় আচরণ করেন তাহলে তার দ্বায় সেই কর্মকর্তাকেই বহন করতে হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। সোমবার (২৭ নভেম্বর) দুুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান এসব কথা জানিয়েছেন।

এরআগে বেলা সাড়ে এগারোটার সময় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট্য রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাদের সাথে নিয়ে দীর্ঘ দুই ঘন্টারও অধিক সময় মতবিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রামের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক আবু নেছাঁর উদ্দীন আহমেদ, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুছ আলী, রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান,খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, রাঙামাটির বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল জনাব মোঃ আনোয়ার লতিফ খান, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit