সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ৩৪ লাখ টাকার সিগারেট জব্দ, গ্রেপ্তার এক।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানা পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা ৩৪ লাখ টাকার সিগারেট  জব্দ করেছে মহালছড়ি থানা পুলিশ। এসময় সিগারেট পাচারের সাথে জড়িত পিকআপ গাড়ি সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত দেড়টার দিকে মহালছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই নিরস্ত্র) আরাফাত বিন ইউসুফ, সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা  করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি ইউপির ২৪ মাইল ইউসিবি মহালছড়ি টু খাগড়াছড়ি  পাকা রাস্তার উপর কচুর ছড়া বোঝাই  পিক-আপগাড়ি করে অবৈধ সিগারেট নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাড়ির তল্লাশি চালিয়ে Super Slims Mond, premiun quality blend oris ১হাজার ৭০০ কার্টুন সিগারেট, সহ  আসামী  মোঃ সফিকুল আলম (২৩) কে গ্রেপ্তার করা হয়।

মহালছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারঃ  ৯৫০( নয়শত পঞ্চাশ ) কার্টুন  Super Slims Mond সিগারেট;  যাহার আনুমানিক মূল্য = ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ ) টাকা ২। ৭৫০( সাতশত পঞ্চাশ) কার্টুূন premiun quality blend oris সিগারেট,  যাহার আনুমানিক মূল্য = ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা ,সর্বমোট ৩৪০০০০০/- (চৌ‌ত্রিশ লক্ষ) টাকা গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মোঃ সফিকুল আলম (২৩)খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজার, এলাকার আবুল হোসেন, এর ছেলে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আবুল হাসান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit