সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে রাতের আধারে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ ওভারটেক করতে গিয়ে বাস খাদে, শিশুসহ নিহত ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন ‘মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে সরবরাহ করা হবে’ পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯, আহত শতাধিক

জোটবদ্ধ হয়ে ভোট, আসন সমন্বয় হবে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করলেও জোটের সঙ্গে সমন্বয় করা হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ৭২ জন বাদ পড়েছেন, প্রতি নির্বাচনেই কিছু প্রার্থী বাদ পড়ে থাকে। এবার আগে থেকেই বলা হয়েছিল, যারা জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে গেছে বা যারা যে কোনো কারণে বিতর্কিত হয়েছে, তাদের মনোনয়ন দেওয়া হবে না। সেই কারণেই এবার অনেক বেশি প্রার্থী বাদ পড়েছে। বাদ পড়াটা স্বাভাবিক। সেখানে কে মন্ত্রী বা বড় নেতা সেটি বিষয় নয়, জনপ্রিয়তা যার নেই তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

তিনি বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে দলের পক্ষ থেকে সভাপতি জননেত্রী শেখ হাসিনা নানাভাবে তদন্ত করাচ্ছিলেন। সেই রিপোর্টগুলো সংগ্রহ করে জনপ্রিয়তার নিরিখে, দলের প্রয়োজনীয়তার নিরিখে এটি বিবেচনা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এবার বহু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আজকেও বেশ কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। বহু বিএনপি নেতা তৃণমূল বিএনপির নেতৃত্বে কিংবা অন্যান্যভাবে নির্বাচনে অংশগ্রহণ করার পদক্ষেপ নিয়েছে, অনেকে ঘোষণা দিয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আমরা আশা করছি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- আমাদের দলের অনেকে অনেক সময় চায়, যেমন ২০১৪ সালে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাদের সবাইকে পেনাল্টি দিতে হয়েছে দলকে। এবার সেই কথাটি মনে করিয়ে দিতে গিয়ে তিনি বলেছেন; সেটা আমাদের দলের জন্য বলেননি- কেউ যদি প্রার্থী হতে চায় ছোটখাটো দল থেকে, এমনকি স্বতন্ত্র প্রার্থী যদি হতে চায়, তাদের নিরুৎসাহিত না করতে বলেছেন। তার মানে আমাদের দলকে বলেছেন, তা নয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, কোন দল অংশগ্রহণ করল সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের অংশগ্রহণ আছে কিনা। আমরা আশা করি, আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৮ সালে আমরা জোটবদ্ধ নির্বাচন করেছিলাম। সেবারও প্রায় ৩০০ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে মহাজোটের মধ্যে সমন্বয় করা হয়েছিল। গতবারও প্রায় সব আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল, পরে জোটের সঙ্গে সমন্বয় করা হয়েছিল। এখনো ২৯৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। 

হাছান মাহমুদ বলেন, আমরা ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচন করব সেটি আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া অন্যদের সঙ্গে যদি সমন্বয় করতে হয়, সেটিও করা হবে। অতীতেও করা হয়েছে এভাবে। 

হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, নির্বাচনকে কেন্দ্র করে দেশে দমন-পীড়ন চলছে- এ বিষয়ে আপনার মতামত কী? জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের তথ্যমন্ত্রী বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন সময় বিবৃতি বিক্রি করে। তাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। দেশে যেমন কিছু বিবৃতিজীবী আছে, আন্তর্জাতিকভাবেও কিছু বিবৃতিজীবী আছে।

তথ্যমন্ত্রী বলেন, এত যে গাড়ি-ঘোড়া পোড়ানো হচ্ছে, সেটি যখন বিবৃতিতে অনুপস্থিত থাকে, অন্যটাকে মুখ্য করা হয়; এ বিবৃতিজীবীদের নিয়ে আমি কথা বলতে চাই না। এটার কোনো গুরুত্ব নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেমন বিবৃতি দেয় যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড নিয়ে চুপ থাকে আর বাংলাদেশে কাউকে ঘুসি মারলেও বিবৃতি দেয়, এসব বিবৃতি নিয়ে কথা বলতে চাই না। এগুলোর গ্রহণযোগ্যতা নেই।
 

 

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit