মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে রাতের আধারে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : অবশষে তিনদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাশালগাও সীমান্তে পুশইনকৃত ১১ জন নারী-শিশু ও পুরুষকে রাতের আধারে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে দেশটির সীমান্তরক্ষী বিএসএফ। 

বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ সীমান্তের সকল লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এসময় চারিপাশ গভীর অন্ধকারে তলিয়ে যায়। কিছু সময় পর আবার লাইটগুলো জ্বলে উঠলে দেখা যায়, শুন্য রেখায় থাকা ১১ জন নাগরিক সেখানে নেই।

তবে তাদের সাথে থাকা ব্যাগ, কাপড়চোপড়সহ অন্যান্য মালামাল সেখানে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, সীমান্তের লাইটগুলো বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে খুব দ্রুত পুশইনকৃতদের সরিয়ে নেওয়া হয়েছে। 

বিজিবি জানায়, তারা সতর্ক অবস্থায় রয়েছে এবং আবারও বিএসএফ তাদের পুশইন করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৩টায় তাদের পুশইন করার চেষ্টা করা হয়েছিল  কিন্তু বিজিবির বাধার মুখে ১১ জনকে ৪৮ ঘন্টা প্রখর রোদে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ। এদের মধ্যে ৩ জন শিশু, ৪ জন নারী ও ৪ জন পুরুষ ছিল। তাদের মধ্যে ৯ মাসের অন্ত:সত্বা একনারী, প্রতিবন্ধী এক শিশু ও এক বৃদ্ধ ছিলেন।

শেষ পর্যন্ত তাদের পরিণাম কি হয়েছে জানাতে পারেননি বিজিবি ও স্থানীয়রা। 

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit