মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

ডোমারে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় ও কর্মী সমাবেশ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২১০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডোমার উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।নীলফামারী-০১ আসনে তৃতীয় বারের মতো বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার আ’লীগের মনোনয়ন পাওয়ায় রোববার (২৬ নভেম্বর) বিকালে ডোমার বাটার মোড় এলাকা থেকে আনন্দ মিছিল বের করে ডোমার বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাট্য সমিতি হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। শুরুতে নব-গঠিত জেলা কমিটি ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জাবেদুল ইসলাম সানবীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহিদ আহম্মেদ শান্তু, জেলা পরিষদের সদস্য মনজুর আহমেদ ডন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সোহাগ, এমদাদুল হক মাসুম প্রমূখ বক্তব্য রাখেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান নেতীবৃন্দ। এ সময় পৌর শাখার আহবায়ক শুভ ভৌমিক, কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মহাব্বত হোসেন, জোড়াবাড়ী ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক মফিজার রহমান মানু, সদর ইউনিয়ন শাখার সদস্য সচিব মাহামুদুল হাসান চৌধুরী, বোড়াগাড়ী ইউনিয়ন শাখার আহবায়ক দেবব্রত রায় তপু বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit