শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

মোঃ আফজাল হোসেন,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত কাল মঙ্গলবার বিকেল ৩ টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাসস্ট্যান্ড ব্রীজ সংলগ্ন স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম (মতি)। ফুলবাড়ী উপজেলার বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ মোঃ মাহামুদ আলম (লিটন)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নাজমুল হক (নাজিম), য্গ্নু আহ্বায়ক মোঃ দারুল ইসলাম চৌধুরী, যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, যুগ্ন আহ্বায়ক মোঃ মজিদ মন্ডল, যুগ্ন আহ্বায়ক এলুয়ারি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নবিউল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ও মোঃ সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোকলেছার রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাছান মোল্লা, উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল বাশার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শাহ মর্তূজা হক (অষ্টিন), যুগ্ন আহ্বায়ক মোঃ মানিক মন্ডল, যুগ্ন আহ্বায়ক মোঃ সুমন ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম (জুয়েল), উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহাবুব আলম (মিলন)।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সকল নেতা ও ৭ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় ৫ হাজার বিএনপির অঙ্গসংগঠানের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit