বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

অবরোধের সমর্থনে সেগুনবাগিচায় কেন্দ্রীয় ছাত্রদলের মিছিল

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ২৬ ও ২৭ তারিখের ৭ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে সেগুনবাগিচায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছে।

আজ ২৭ নভেম্বর(২০২৩) সোমবার সকালে পোশাকধারী ডিবি ও পুলিশি বাধা উপেক্ষা করে  জাতীয় প্রেসক্লাবের সম্মুখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিলটি মৎস ভবনে গিয়ে শেষ হয়। অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগানে মিছিলটি মৎস ভবনের সম্মুখে পৌঁছলে মৎস ভবনের সম্মুখভাগ থেকে পুলিশ ও সাদা পোশাকধারী ডিবি পুলিশ মিছিলে অতর্কিত হামলা চালালে নেতাকর্মীরা ছিটকে পড়ে।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ-সাধারণ আল মামুন,সহ-সাধারন সম্পাদক জামিল মুরসালিন,বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,জান্নাতুল নওরিন উর্মি,সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল,ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্,যুগ্ম সাধারণ সম্পাদক  মাহাবুব আলম শাহিন,ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আলফি লাম,ঢাবির মাষ্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল,সহ সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, সহ সভাপতি সাকিব সরকার মাসুম,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন,ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ,ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মুশফিকুর রহমান,ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী,সহ-সভাপতি পিয়াল হাসান,সহ সাধারণ সম্পাদক শামীম শেখ,তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা,সহ-সভাপতি কাজী মোঃ শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান,সহ সাধারণ সম্পাদক আরিফ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন,তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহম্মেদ,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ ঊসভাপতি মোঃ মজিবুল হক রিপন, সহ সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির,যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ উল্লাহ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন,হারুন অর রশিদ,ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুস সোবহান শাহ শাকিল,ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি,আবু সুফিয়ান,জাহিদুল ইসলাম জাহিদ,মাহমুদ বিন কবির,রাসেল হোসেন,তুষার,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মোঃ টগর প্রধান,মোঃ রাসেল,হাম্মাদুর রহমান সহ  শতাধিক বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী।

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit