শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ফুলবাড়ী ভূমি অফিসে ই-নামজারি অনলাইন খারিজের ভূয়া ওয়ারিশন দিয়ে আবেদন॥

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিসে ই-নামজারি অনলাইন খারিজের ভূয়া ওয়ারিশন দিয়ে আবেদন।

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর ইউনিয়নের মৃত্যু সিরাজুল ইসলাম এর পুত্র মোঃ ইসাহাক আলীর গত ২১/১১/২০২৩ইং তারিখ সহকারী কমিশনার ভূমি অফিসে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত আলহাজ্ব নজিবর রহমান এর পুত্র মোঃ মুশফিকুর রহমান (তুহিন) (৫০) তার পিতার সম্পাত্তি যাহার খতিয়ান নং-১৮৯, দাগ নং-৭২, পরিমান-৩১শতক। উক্ত সম্পত্তি পিতার নামে রয়েছে। উক্ত জমি খারিজের আবেদন করেন সহকারী কমিশনার ভূমি অফিসে মোঃ মুশফিকুর রহমান যাহার খারিজ খতিয়ান নং-১৮৯।

এ্যাডভোকেট আলহাজ্ব নজিবর রহমান মৃত্যুর পর এক স্ত্রী এক কন্যা তিন পুত্র রেখে মৃত্যু বরণ করেন। উল্লেখ্য যে, মৃত্যু নজিবর রহমান এর পুত্র দিনাজপুর পৌরসভা থেকে ওয়ারিশন সনদপত্র নিয়ে জীবিত মা সফিকুন্নাহার কে ওয়ারিশনে মৃত্যু দেখিয়ে দুই ভায়ের নামে আখলাকুর রহমান ও বোন মোছাঃ জাকিয়া সুলতানা এবং মৃত্যু ভাই মাকসুমুল হাকিম এর ওয়ারিশ গংদেরকে গোপন রেখে ভূয়া ওয়ারিশন দাখিল করেন ফুলবাড়ী ভূমি অফিসে উক্ত জমি থেকে সকল ওয়ারিশগনকে বঞ্চিত করে একক ভাবে ঐ ৩১ শতক জমি নিজে আত্মসাত করার জন্য খারিজ আবেদন করেন।

ফুলবাড়ী সহকারী কশিমনার ভূমি অফিসের ই-নামজারি যাহার কেস নং-ওঢ/২২৯৪/২৩-২৪। সেই খারিজে আপত্তি দাখিল করে আবেদন ইসহাক আলী। এ বিষয়ে জানা যায়, মুশফিকুর রহমান তুহিন এর উক্ত খারিজে রামভাদ্রপুর গ্রামের সোলেমান এর পুত্র মমিনুল ইসলামের ব্যবহৃত ব্যক্তির মোবাইল নম্বর দিয়ে আবেদন করেন। মুশফিকুর রহমান তুহিন এর সাথে যোগাযোগ করা হলে তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমির সাথে কথা বললে তিনি জানান, বাদী অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ইসহাক আলী বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit