বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় কারিতাসের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা কারিতাসের সহযোগিতায় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার সমাজ পরিচালিত স্বায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য প্রচারাভিযান ও সরকারী ভূমি অফিসের সহিত  অডভোকেসী ও সম্পর্ক জোরদারকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা মোঃ একরামুল হক। অনুষ্ঠানে উপজেলার কৃষ্ণপুর, আকবরপুর ও পত্নীতলা ইউনিয়নের সিএমএলআরপি-২ প্রকল্পের ১৮টি গ্রামের গ্রাম্য নেতা ও গ্রাম্য জনগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit