মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের আগেই সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরের দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। বাধা পাওয়ার পর শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বসে এখন অবস্থান ধর্মঘট পালন করছেন।অবস্থান কর্মসূচিতে তারা প্রতিবাদী গান এবং  কবিতা আবৃত্তি করছেন।

জানা যায় , দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩০ বছর থেকে ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন টিকিয়ে রেখেছেন। সরকার বিভিন্ন সময় আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রাখেন নি।আজ  ২৪ নভেম্বর (২০২৩) শুক্রবার বিকেলে দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন। সেখান থেকে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করতে গেলে নীলক্ষেত মোড়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণের গেটে ব্যারিকেড় দিয়ে পুলিশ তাদের কে আটকে দেয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেছে।তারা এ সময় চাকরির বয়স ৩৫ করার লক্ষ্যে নানা ধরনের শ্লোগান দিতে থাকেন।এ সময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুর রহমান খোকন,ঊর্মি সিদ্দিকা প্রমুখ।

 আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুর রহমান খোকন বলেন,” শিক্ষার্থীরা আর কতকাল রাজপথে আন্দোলন করবে? আপনি মানবতার মা। আপনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। আজকের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাই আপনার নির্বাচনী ওয়াদা ৩৫ পূরণ করুন। নির্বাচনের আগেই সরকারী চাকুরীতে প্রবেশের সময় ৩৫ বছর করতে হবে”। পরে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে বাধাপ্রাপ্ত হয়ে টিএসসিতে ফিরে আসেন। টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান ধর্মঘট শুরু করেছেন তারা।এ সময় তারা আন্দোলনের সমর্থনে প্রতিবাদী গান এবং কবিতা আবৃত্তি করছেন। শেষ সময় রাত ৮:৫০ পর্যন্ত তারা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।

 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৩,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit