শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে পৃথক অগ্নিকান্ডে ৮টি ঘর ভষ্মিভূত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অগ্নিকান্ডে ৪টি বাড়ির ৮টি ঘর ভষ্মিভূত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে গৃহপালিত পশু। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ঠোটারপাড়া গ্রামে অগ্নিকান্ড ঘটে ৩ জনের ৪টি বাড়ি ভষ্মিভূত হয়। অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পশ্চিমপাড়া গ্রামে মালেশিয়া প্রবাসী জিন্নাত হোসেনের বাড়িতে অগ্নিকান্ড ঘটে ৪টি ঘর ভষ্মিভূত হয়েছে।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, বুধবার দুপুরে ঠোটারপাড়া গ্রামের জামাল মালিথার রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে এবং এবং প্রতিবেশী আওয়াল হোসেন ও ইয়াছিন আলীর বাড়িতেও ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও আগুনে ইয়াছিন মালিথার ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা ও ঘরের আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়। অগ্নিদগ্ধ হয় একটি গরু। আগুনে প্রতিবেশী আওয়াল হোসেন ও ইয়াছিন আলীর বাড়ির ২টি ঘর ভষ্মিভূত হয়েও ব্যাপক ক্ষতি হয়। অপরদিকে মঙ্গলবার রাতে মহিষকুন্ডি পশ্চিমপাড়া গ্রামে আওলাদ হোসেনের ছেলে মালেশিয়া প্রবাসী জিন্নাত হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকান্ড ঘটে ৪টি ঘর ভষ্মিভূত হয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit