বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

বগুড়ার শেরপুরে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় মামলা ॥ গ্রেফতার-৫

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মহাহড়কে পেট্রোল দিয়ে দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদি হয়ে গত মঙ্গলবার শেরপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১৫ জনকে। অজ্ঞাতনামা রয়েছে আরো অনেকে।

মামলায় গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে এঘটনার সাথে জড়িত এজাহারভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনসহ জামায়াত নেতারা রয়েছে। এই মামলা তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক বলেন, মামলায় এজাহারভুক্ত আসামিরা স্থানীয়ভাবে বিএনপি ও তার সহযোগী সংগঠনসহ জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

২২ নভেম্বর বুধবার আদালতের মাধ্যমে তাদের বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে থানা পুলিশ। আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ওই দুই ট্রাকের অন্তত চারলাখ টাকা ক্ষতি হয়েেেছ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন, উপজেলা গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে খোকন (৩৭)।

তার বাড়ি একই ইউনিয়নের রামনগর গ্রামের তাকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে। মামলায় অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর উত্তরপাড়া গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৪৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাটখোলা গ্রামের স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে খোকা (৪৫), বিশালপুর ইউনিয়নের পানিসারা নতুন পাড়া গ্রামের বিএনপি কর্মী রেজাউল করিম (৪৩) ও সীমাবাড়ি ইউনিয়নের সেনবামুনিয়া গ্রামের বিএনপি কর্মী আলী রেজওয়ান (৬০)। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এ ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit