বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ঢাবি‘তে আলহাজ্ব আনোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড’ গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আলহাজ আনোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ লাখ টাকার একটি চেক আজ ২১ নভেম্বর (২০২৩) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এর কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, আনোয়ার গ্রুপের ভাইস-চেয়ারম্যান হোসেন মেহমুদ, ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগের 

চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগের ১০ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে । উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারের 

সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভূক্ত বিভাগসমূহের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। আনোয়ার গ্রুপের সাথে ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে আজ যে সম্পৃক্তিতা ও সহযোগীতার সূত্রপাত হলো, তা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন তাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ১০ জন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রদান করার ঘোষণা দেন।

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit