রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বৃদ্ধের বিরুধে ধর্ষণের অভিযোগ, সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবুল কাশেম(৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতার পাড় গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, চতুর্থ শ্রেণি পড়ুয়া প্রতিবেশী এক স্কুলছাত্রী(১১)কে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ আবুল কাশেমর বিরুদ্ধে গত এক মাস পূর্বে আদিতমারী থানায় একটি মামলা হয়। মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরের ভিতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক ওই বৃদ্ধের নামে ধর্ষণের অভিযোগ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit