বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

স্বাক্ষর জালিয়াতি মামলায় ফের সিআইডির মুখোমুখি অভিষেক ব্যানার্জি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে দায়ের হওয়া স্বাক্ষর জালিয়াতি মামলায় ফের সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার সকাল ১১টা ৪০ মিনিটে কালীঘাটের বাসভবন থেকে বের হয়ে তিনি তিন মিনিট পর সিআইডির সদর দফতর ভবানী ভবনে পৌঁছান। 

এ নিয়ে গত চার দিনের মধ্যে দ্বিতীয়বার এই মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক ব্যানার্জি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিরোধী দলনেতা নির্বাচনের লক্ষ্যে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত দলীয় কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, কারা স্বাক্ষর করেছিলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তের লিখিত নথি কোথায় রয়েছে এবং পুরো প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছিল -এসব বিষয়ে অভিষেক ব্যানার্জির কাছে বিস্তারিত জানতে চান তদন্তকারীরা।

এর আগে, গত বৃহস্পতিবার ভবানী ভবনে তাকে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্তকারী সংস্থার দাবি, সে সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। এ কারণেই তাকে আবারও তলব করা হয়েছে।

মামলাটিতে এর আগে সিআইডি তিনবার সমন জারি করলেও অভিষেক ব্যানার্জি হাজির হননি। পরিবর্তে তিনি কলকাতা হাই কোর্ট-এর শরণাপন্ন হয়ে আইনি সুরক্ষা চেয়েছিলেন। পরে আদালত জানিয়ে দেয়, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং সমন পেলে হাজিরা দিতে হবে। একই সঙ্গে তদন্তকারী সংস্থাকেও হাজিরার জন্য অন্তত ২৪ ঘণ্টা সময় দিতে নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশের পর তদন্তে সহযোগিতার আশ্বাস দেন অভিষেক ব্যানার্জি। সেই ধারাবাহিকতায় তিনি এখন সিআইডির জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/বিকাল ৩.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit