শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমানের পদত্যাগ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন লাভের প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজুর রহমান ওলিও। তিনি মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তার স্বাক্ষরিত  লিখিত  পদত্যাগপত্র  জমা দেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফিরোজুর রহমান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

লিখিত  পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি নিম্নে স্বাক্ষরকারি  ব্রাহ্মণবাড়িয়া  সদর উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা  চেয়ারম্যান। একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি জননেত্রী শেখ  হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও  পরবর্তীতে  স্মার্ট বাংলাদেশের  স্বপ্ন  বাস্তবায়নের  জন্য নিরন্তর কাজ করে  আসছি । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে  আমি  বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলীয় মনোনয়ন  পাওয়ার  জন্য  বিধি মোতাবেক মনোনয়নপত্র  ক্রয় করবো এবং দলীয় মনোনয়ন  পেলে আমি জাতীয়  সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে প্রতিদ্বন্দিতা করবো।

এমতাবস্থায়  আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে  প্রতিদ্বন্দিতা  করার জন্য  আমি বিধি মোতবেক   সদর উপজেলা  চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ  করছি। তিনি পদত্যাগ পত্রের  অনুলিপি  চট্টগ্রামের বিভাগীয় কমিশনার  ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক  বরাবরও প্রেরণ করেছেন। এ ব্যাপারে  ফিরোজুর রহমান বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি সদর আসনে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যেই তিনি আওয়ামীলীগের  দলীয় মনোনয়ন  ফরম  সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন।

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit