মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

ধামইরহাটে মাদকদ্রব্যসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৯০ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার তাহেরপুর এবং মরড়ো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার বদলগাছী থানার লক্ষিকুল গ্রামে মৃত ছাফির উদ্দিনের ছেলে শাহিন মন্ডল (২৫), মুকুল মন্ডলের ছেলে শাহিদ হোসেন (২৫), ও কাস্টগাড়ী গ্রামের মৃত মাজেদ আলী মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪৫) এবং ধামইরহাট থানার পূর্ব তাহেরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জাহাংগীর আলম (২৮) ও মোড়ল গ্রামের তফসের আলীর ছেলে সাবু মিয়া (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়- জাহাঙ্গর আলম, শাহিন মন্ডল, সাইফুল ইসলাম, সাবু মিয়া ও শাহিদ হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গত কয়েকদিন ধরে র‌্যাব গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে।

গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। পৃথক দুটি অভিযানে ধামইরহাট থানার তাহেরপুর ও মরড়ো এলাকা হতে  মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় ফেন্সিডিল-১০ বোতল, চোলাই মদ ২.৫ লিটার, গাঁজা-১৯ পুরিয়া ও টাপেন্টাডল ট্যাবলেট-০৯ পিস মাদক উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit