শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

বিরাট-আনুশকার দাম্পত্যে মুগ্ধ ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : ‘ভালোবাসা কারে কয়?’ বিরাট-আনুশকাকে দেখে শিখুক সবাই। সাফল্যের আনন্দে বিরাটের যতটা পাশে আনুশকা, হারের যন্ত্রণাতেও ততটাই কাছে। বিশ্বকাপে ফাইনালে অজিদের কাছে পরাজয়ের ধাক্কা সামলাতে আরও খানিকটা সময় লাগবে বিরাট-রোহিতদের। রোববার রাতে ১ লাখ ৩০ হাজার সমর্থকদের সামনে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। এরপরই চোখ ছলছল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। ম্যাচ শেষে স্বামীকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন এই অভিনেত্রী। এই দম্পতির সেই মুহূর্ত ইতোমধ্যেই ভাইরাল সোশ্যালে।

বিরাট-আনুশকার সেই সমীকরণ দেখে মুগ্ধ তাদের প্রতিবেশী ক্যাটরিনা কাইফ। হলোগ্রাফ টেকনোলজির মাধ্যমে ফাইনালে দেখা মিলল সালমান-ক্যাটের। ম্যাচ চলাকালীনই ক্যাট জানান- তার প্রতিবেশী বিরাট আক্ষরিক অর্থেই ‘সুপারস্টার’। এই দম্পতির প্রশংসা করে ক্যাটরিনা বলেন, ‘পরস্পরের দুর্দান্ত সাপোর্ট সিস্টেম বিরাট-আনুশকা’। 

ক্যাটরিনা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওরা দুজনে পরস্পরের দুর্দান্ত সমর্থক। বিরাট যখন মাঠে খেলে তখন আনুশকার চেহারায় যে আনন্দ দেখা যায়, তা এক কথায় অপূর্ব।’ এই অভিনেত্রী বলেন, ‘ওর ফিটনেস লেভেলে তাকিয়ে দেখুন, নিজেকে প্রতিদিন আরও ক্ষুরধার করছে বিরাট। ক্রিকেটের প্রতি ওর নিষ্ঠা আর নিয়মানুবর্তিতা কুর্নিশযোগ্য’।

এই মুহূর্তে টাইগার-৩ ছবির সাফল্য উপভোগ করছেন ক্যাটরিনা। এ ছবিতে আবারো চর্চিত সাবেক প্রেমিকা সালমান খানের সঙ্গে জুটিতে অভিনেত্রী। পাকিস্তানি গুপ্তচর জোয়ার ভূমিকায় ফের নজরকাড়া নায়িকা। ইতোমধ্যেই দেশের বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি।

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার হয়ে অধিকাংশ ম্যাচেই গলা ফাটাতে দেখা গিয়েছে আনুশকাকে। সেমিফাইনালে বিরাটের একদিনের ম্যাচে ৫০তম শতরানের সাক্ষী ছিলেন আনুশকা। রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও বিরাটের লড়াকু ইনিংসের প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন এই অভিনেত্রী। ভারতের হারের পর কাঁদো কাঁদো মুখে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit