শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

আবারও ইসরায়েল-আমেরিকাকে যে হুঁশিয়ারি দিল ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিয়ে আবারও আমেরিকা ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলো ইরান।

ইরান বলেছে, দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না করলে মধ্যপ্রাচ্যের ইসরায়েলবিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি বলেন, মার্কিন সমর্থনে গাজায় চলমান ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ একথা প্রমাণ করছে যে, বিশ্বের দেশগুলো গাজা-বিরোধী যুদ্ধে অসন্তুষ্ট এবং তারা এই পাশবিকতার অবসান চায়।

কানয়ানি বলেন, ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা ও ইসরায়েলকে যদি এসব গ্রুপের প্রতিশোধপরায়ণতা থেকে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর ওপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেইসঙ্গে ওই অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করার অনুমতি দিতে এবং গাজাবাসীকে বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত করা বন্ধ করতে হবে।  

গাজায় ইহুদিবাদী বর্বরতার প্রতিবাদে ইয়েমেনের নৌবাহিনী যেদিন ইসরায়েলের মালিকানাধীন একটি বড় জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে সেদিনই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। 

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুমকি দিয়ে বলেছে, গাজায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু।

নাসের কানয়ানি বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি রক্ষার স্বার্থে গাজায় ইসরায়েলি হামলার প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যদেরকে সংঘাতের বিস্তার না ঘটানোর আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটনের উচিত তেল আবিবের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করা। ইরানের এই মুখপাত্র বলেন, মার্কিন সরকার ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ জলাঞ্চলি দিচ্ছে। সূত্র: প্রেসটিভি

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit