শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে ২১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে তিন শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সান্তো ডোমিংগোতে একটি হাইওয়ে টানেল ধসে ৯ জন নিহত হয়েছেন। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রীজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গত ৪৮ ঘণ্টা ধরে প্রবল ঝড়ের পর ভারী বৃষ্টির ঘটনাকে দেশের ইতিহাসে ‌‘সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৩,/সকাল ৯:৫৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit