বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

দুুর্গাপুরে এডভোকেসী সভা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রীণ প্রতিবন্ধী জনগোষ্ঠীদের জন্যে স্থানীয় সরকারের বিদ্যমান সুযোগ-সুবিধা প্রাপ্তিতে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী কর্মকর্তা পারভেজ হাসান, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রাজেশ গৌড়, কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার এলতোস নকরেক, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম, উপজেলা সমাজসেবা দপ্তর প্রতিনিধি বাবুল মিয়া, ইউপি সদস্য কিতাব আলী, কারিতাস মাঠ সমন্বকারী ছবি ম্রং, দুর্গাপুর ইউনিয়ন উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক আঃ হাই প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার প্রবীণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষে নিজ নিজ অবস্থান থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহযোগীতা করবেন বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit