সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

সাপ্তাহিক পর্যালোচনা: শেয়ারবাজারে লেনদেনে খরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : শেয়ারবাজারে তারল্য প্রবাহ কমছেই। লেনদেনে খরা চলছে। গত এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহ থেকে ৪২২ কোটি টাকা কম। আর শতকরা হিসাবে লেনদেন কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়াও কমেছে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। এতে মূল্যসূচক কমেছে ১৪ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনসহ নানা ইস্যুতে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা রয়েছে। ফলে তারা আর নতুন করে বিনিয়োগ করছে না। 

আগের সপ্তাহে পাঁচ দিনে ২ হাজার ৫৯৭ কোটি টাকা লেনদেন হয়েছিল। প্রতিদিন গড়ে ৫১৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪২২ কোটি টাকা। প্রতিদিন গড়ে লেনদেন কমেছে ৮৪ কোটি টাকা। শতকরা হিসাবে যা ১৬ দশমিক ২৬ শতাংশ। আলোচ্য সময়ে ডিএসইর বাজার মূলধন ৪ হাজার কোটি টাকা কমে ৭ লাখ ৭৫ হাজার কোটি টাকায় নেমে এসেছে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই নির্দিষ্ট কিছু কোম্পানির দাম লাগামহীনভাবে বাড়ছে। এর সঙ্গে একটি কারসাজি চক্র জড়িত। অন্যদিকে বহুজাতিক কোম্পানিসহ বাজারের শক্ত মৌল ভিত্তির কোম্পানির শেয়ারের দাম নিচে রয়েছে। 

সপ্তাহজুড়ে শীর্ষ দশ কোম্পানির ৫৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২৫ শতাংশ। একক কোম্পানি হিসাবে গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুড। আলোচ্য সময়ে এ কোম্পানির লেনদেন ৭০ কোটি ৭৯ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেনের লেনদেন ৬৬ কোটি ৮৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে এমারেল্ড ওয়েলের লেনদেন ৬৪ কোটি ৯৫ লাখ টাকা। এ ছাড়াও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের লেনদেন ৫৪ কোটি ৮৫ লাখ, জেমীনি সিফুড ৫৩ কোটি ৪৫ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম ৫২ কোটি ১০ লাখ, দেশবন্ধু পলিমার ৪৮ কোটি ৪১ লাখ, ইয়াকিন পলিমার ৪৮ কোটি, প্যাসেফিক ডেনিম ৪৪ কোটি ৯ লাখ এবং সেন্ট্রাল ফার্মার ৪৩ কোটি ৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit