রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

বাঁশ-বেতের আসবাবে ঘরে শৈল্পিক ছোঁয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নান্দনিকতা ও শৈল্পিক নকশায় বাঁশ-বেত দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সব শোপিস। এসব শোপিস আমাদের ঘরের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের রুচি ও ঐতিহ্যও তুলে ধরে। শোপিসের মধ্যে রয়েছে ফুলদানি, টেবিল ল্যাম্প, ফলের ঝুড়ি, বাজারের ঝুড়ি, ড্রিংক বক্স, টিস্যু বক্স, ওয়ালম্যাট, চাঁদ, তারকা, নৌকাসহ নানা পণ্য।  

ফার্নিচারের মধ্যে রয়েছে দোলনা, সোফা, চেয়ার, টেবিল, খাট, সেলফ। এগুলো টেকসই আর দামেও সাশ্রয়ী। রাজধানীর পান্থপথ, রামপুরা, বনানীতে বেতের তৈরি ফার্নিচারের দোকান রয়েছে। এছাড়াও আড়ং, রঙসহ দেশের বড় ফ্যাশন হাউসগুলোতেও বাঁশ বেতের শোপিস পাওয়া যায়। গুলশানের আড়ং এ বেতের শোপিস দেখছিলেন ফারজানা খান। তিনি বলেন এই শোপসিগুলো দেখতে অনেক সুন্দর, দামও সাধ্যের মধ্যে। আর বাচ্চাদের হাত থেকে পড়ে গেলেও ভাঙে না। এটি আমাদের দেশীয় ঐতিহ্যও তুলে ধরে, এছাড়াও এই শোপিসগুলো তৈরি করেন দেশের সুবিধা বঞ্চিত নারীরা। তাদের আয়ের একটি পথ তৈরি হয়েছে। আমাদের সবার উচিৎ এসব পণ্য কিনে দরিদ্র নারীদের কাজের সুযোগ তৈরি করতে সাহায্য করা।   

দোকানগুলোতে সোফা সেটের দাম ১০ হাজার টাকা থেকে শুরু, খাটও ৮ থেকে ১২ হাজার টাকায় পাওয়া যায়। আর শোপিসগুলো ২০০ থেকে এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। পান্থপথে একটি বেতের দোকানের কারিগর হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, তাদের সব ফার্নিচারের বাঁশ পার্বত্য এলাকার হলেও বেত ইন্দোনেশিয়া থেকে আনা হয়। কারণ হিসেবে তিনি বলেন, আমাদের দেশের বেত অল্পদিন হলেই কেটে ফেলা হয় আর বাইরের বেতগুলোর বয়স দশ-পনের বছর হয় তাই পোকা ও ঘুণ ধরে না।  

তবে সুন্দর সুন্দর সব শোপিসগুলো কিন্তু আমাদের দেশের চিকন ও হালকা বেত দিয়েই  তৈরি হচ্ছে। খুব সহজেই বসার বা শোবার ঘরে বাঁশ বা বেতের খাট, টেবিলল্যাম্প, ল্যাম্পশেড রাখতে পারি। অতিথি এলে বেতের ট্রেতে করে চা-নাস্তা পরিবেশন করা যায়।  আর এভাবেই ঘরে প্রতিটি কোনায় আমরা নিয়ে আসতে পারি শৈল্পিক ছোঁয়া।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit