রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নরসিংদীতে আনন্দ মিছিলে আ,লীগ নেতার মৃত্যু 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে গিয়ে আমাল ভূঁইয়া (৪৩) নামে এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। আমাল ভূইয়া শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন এর ছেলে।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শিবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ গেইট এলাকায় পৌঁছালে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করে আমাল ভূঁইয়া অসুস্থ হয়ে পড়েন। মিছিলে ঠিক আমার পেছনেই ছিল আমাল। সঙ্গেসঙ্গেই তাকে মিছিলে থাকা নেতাকর্মী দিয়ে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শিবপুর উপজেলা লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল বলেন, আনন্দ মিছিল আর আনন্দ রইলো না, বেদনায় পরিণত হলো। আওয়ামী লীগের আনন্দ মিছিলে তার মৃত্যুর বিষয়টা মানতে কষ্ট হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit