শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে সাংবাদিক হামলকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৩১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগের উপর হামলকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা পরিষদ বাজারের দৌলতপুর-থানামোড় প্রধান সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা এম মামুন রেজা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আহমেদ রাজু, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদুল আনাম, নির্বাহী সদস্য সাইদুর রহমান, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য রনি আহমেদ, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র যুগ্মসাধারণ সম্পাদক সোহানুর রহমান শিপন ও হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য শহিদুল ইসলাম সোহাগের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই সপ্তাহ পার হলেও অদ্যাবধি হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি দৌলতপুর থানা পুলিশ। অবিলম্বে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। না হলে আরো বৃহত্তর ও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো বলে উল্লেখ করেন বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়া, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক সাংবাদিক অংশ নেয়।

উল্লেখ্য গত ৪ নবেম্বর দিবাগত রাত দেড়টার দিকে প্রতিদিনের সংবাদ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ দৌলতপুর উপজেলা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে গ্রীলের তালা খোলার সময় ৩টি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরা ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। মাটিতে লুটিয়ে পড়া আহত সাংবাদিক সোহাগের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানা মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit