মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তফসিল বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।আজ ১৬ নভেম্বর(২০২৩) বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের সোনালী ব্যাংকের গেইটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপিসহ বিরোধী দলীয় আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

সুপ্রিম কোর্টের দুই শতাধিক আইনজীবী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তরুণ আইনজীবীরা শ্লোগান শ্লোগানে প্রকম্পিত করেন কোর্ট প্রাঙ্গণ।হাবিব আউয়াল কমিশন, মানি না, মানবো না।রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়।পাতানো নির্বাচন মানি না মানবো না।ক্ষমতা না, জনতা।জনতা , জনতা ।খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই– ইত্যাদি শ্লোগানে মুখরিত ছিল আইন অঙ্গন।অবরোধের সমর্থনে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এডভোকেট শাহ আহমদ বাদল,বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আলী প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit