রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নরসিংদীতে নিজ বাড়িতে মিষ্টির দোকান কর্মচারী খুন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২১৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে নিজ ঘর থেকে নির্মল দেবনাথ (৪৫) নামে এক মিষ্টির কারিগরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুরের নিজ বাড়ি থেকে আজ বুধবার দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় খালি বাসায় দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ ও স্বজনেরা।

নিহত নির্মল দেবনাথ মাধবদী পৌর শহরের জলখাবার মিষ্টি দোকানের কারিগর ছিলেন। তিনি কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর কোতালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। দক্ষিণ বিরামপুরে নিজ মালিকানাধীন একটি একতলা বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী মনি দেবনাথ জানান, ভাই ফোটা উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্তানদের নিয়ে শিবপুর উপজেলার শাষপুর এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। তাঁর স্বামী দোকান থেকে ফিরে রাতে বাড়িতে একাই ছিলেন। পরীক্ষা থাকায় তাঁর ছেলে স্কুলছাত্র অর্থ দেবনাথ আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে ঘরের দরজা খোলা দেখতে পায় এবং খাটে তাঁর বাবার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও রান্না ঘরের ভেন্টিলেটর ভাঙা পাওয়া যায়।

এদিকে খবর পেয়ে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা শাখাসহ থানা–পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ ও অনির্বাণ চৌধূরী ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী জানান, খবর পেয়ে ঘরের খাট থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেন্টিলেটর ভাঙা ছিল, ঘরের কাপড়চোপড়সহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তদন্তের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit