রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

নরসিংদীতে মহিলা আওয়ামিলীগের অনুষ্ঠানে উপেক্ষিত নারী সাংসদ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩২৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলা মহিলা আওয়ামিলীগের প্রস্তুতি সভায় রাখা হয়নি জেলা আওয়ামিলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও নরসিংদীর সংরক্ষিত আসনের নারী সাংসদ তামান্না নুসরাত বুবলীকে। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে জেলা মহিলা আওয়ামিলীগে চলছে আলোচনা সমালোচনা। নরসিংদীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা মহিলা আওয়ামিলীগের আয়োজনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভার আগে জেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা সাংসদ তামান্না নুসরাত বুবলীর সাথে যোগাযোগ করলেও প্রস্তুতি সভায় আমন্ত্রণ জানননি জেলা আওয়ামিলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাংসদ তামান্না নুসরাত বুবলীকে।

এ বেপারে জানতে চাইলে নরসিংদী জেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি সুমী সরকার ফাতেমা বলেন, সাংসদ তামান্না নুসরাত বুবলী আমাদের প্রোগ্রামে আসবেন এমন কিছু তিনি বলেননি। সাংসদ তামান্না নুসরাত বুবলীকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছিলো কি-না এমন প্রশ্নের জবাবে সুমী সরকার ফাতেমা বলেন আমরা তাকে জানাইনি তিনি আসবেন কি-না তাও জানা ছিলোনা। সুমি সরকার ফাতেমা আরও বলেন জেলা মহিলা আওয়ামিলীগের কোনো প্রোগ্রাম হলে সাংসদ তামান্না নুসরাত বুবলীকে রাখতে হবে এটা তিনি আগে বলেননি আগে বললে আমরা তার সাথে যোগাযোগ করতাম। এবিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা আওয়ামিলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও নরসিংদী সদর আসনের সংরক্ষিত নারী সাংসদ তামান্না নুসরাত বুবলী বলেন, মহিলা আওয়ামিলীগের প্রস্তুতি সভার ব্যপারে আমাকে কিছু জানানো হয়নি শুনেছি অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আপাও আমার উপস্থিত কেনো নেই জানতে চান। সাংসদ তামান্না নুসরাত বুবলী আরও বলেন জেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা প্রস্তুতি সভা হবে এমন কিছু বললেও আমাকে সময়-দিন বা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। 

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit