শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

পুলিশি পাহারায় আল-আকসা মসজিদে ঢুকে ইসরাইলিদের তাণ্ডব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ে ইসরাইলিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বহু বসতি স্থাপনকারী পৃথক দলে আল-আকসা মসজিদে প্রবেশ করে এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালায়।

আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়, যা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। মক্কা ও মদিনার দুই মসজিদের মতোই প্রতিবছর ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মুসলিম এই মসজিদ প্রাঙ্গণে ছুটে আসেন প্রার্থনার জন্য। তবে আল-আকসা মসজিদ শুধুমাত্র মুসলিমদের কাছেই গুরুত্বপূর্ণ নয়, ইহুদি ও খ্রিষ্টানদের কাছেও এর সমান গুরুত্ব রয়েছে। ধর্মীয় এসব গোষ্ঠীর কাছে মসজিদটি ‘টেম্পল মাউন্ট’ বলে পরিচিত। তবে এখানে প্রার্থনা করতে পারেন শুধুমাত্র মুসলিমরাই। আর অন্য ধর্মের মানুষরা শুধু পরিদর্শন করতে পারেন।

এ বিষয়টিই আল-আকসা মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, যা ১৯৬৭ সাল থেকে মসজিদ প্রাঙ্গণে বলবৎ রয়েছে এবং সব ধর্মের মানুষের মধ্যে স্থিতাবস্থা বা সহাবস্থান নিশ্চিত করেছে। এর ফলে আল-আকসা হয়ে ওঠেছে বিশেষ মর্যাদাপূর্ণ। কিন্তু আল-আকসায় গত ৫৬ বছর ধরে যে সহাবস্থান চলে আসছে, সাম্প্রতিক মাসগুলোতে জায়নবাদী ইসরাইল বিশেষ করে দেশটির উগ্রপন্থি একটি গোষ্ঠীর কর্মকাণ্ডে তা ভেঙে পড়ার উপক্রম হয়; যা অনেককেই বিশেষত যারা ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসীদের উদ্বিগ্ন করে তুলেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit