রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

নরসিংদীতে বিলুপ্ত প্রায় আদি গ্রামীণ খেলাধুলা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : উন্নত প্রযুক্তি আর আর আধুনিকতার ছোঁয়া লেগে নরসিংদীতে হারিয়ে যেতে বসেছে আদি গ্রামীণ সাধারণ মানুষের খেলাধুলা। এক সময় গ্রামগঞ্জের ছেলে মেয়েরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অভ্যস্ত ছিল। তারা অবসর সময় ছেলে-মেয়েরা দলবেঁধে খেলতে যেত গ্রামের খোলা মাঠে,বাড়ির উঠানে। পুকুরে ঝাপ দিয়ে গোসল করা সহ শৈশবে দুরন্তপনায় জড়িয়ে থাকতো বিভিন্ন খেলাধুলার মাধ্যমে।

কিন্তু আধুনিক সভ্যতার ছোঁয়ায় অ্যান্ড্রয়েড মোবাইল,মোবাইল গেমস ও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এসব জনপ্রিয় গ্রামীণ খেলাধুলা। পাড়া মহল্লাতে তেমন একটা চোখে পড়ে না শিশু-কিশোরদের এক সময়ের জনপ্রিয় মজার খেলাধুলা গুলো। কানামাছি বৌ বৌ, হাঁ-ডু-ডু, লাটিম খেলা, পাক্ষি খেলা, দাড়িয়া বান্ধা,গোল্লাছুট, ঢাংগুলি ( টেমঢাং) মারবেল, হাঁসধরা, রশিটানা, ইচিং-বিচিং, ওপেন টু বায়োস্কোপ, মল্ল যুদ্ধ, লাঠিখেলা, লুকোচুরি, কক ফাইট (মোরগ লড়াই), কড়ি, ধাপ্পা, কুতকুত, বিস্কুট খেলা, যেমন খুশি তেমন সাঁজ, পুতুলের বিয়ে, চড়ই -ভাতি, এলাডিং বেলাডিং, সাত চাড়া উল্লেখযোগ্য খেলা।

একসময় দুপুর ঘনিয়ে যখন বিকেল হতো একটু ফাঁকা জায়গা পেলেই বিশেষ করে বাড়ির উঠানে কানামাছি, বৌছি, হা-ডু-ডু, গোল্লাছোট, দাড়িয়াবান্ধা কিংবা ঢাংগুলি খেলায় মেতে উঠত। সন্ধ্যা হলে খেলা ধূলায় মত্ত শিশু কিশোর নিজ নিজ বাড়িতে চলে যেত হারিকেন বা মোমবাতির আলোতে পড়তে বসতো। নরসিংদী সদর উপজেলার আমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, মোবাইল গেমস এর হাত থেকে রক্ষা করতে পারে গ্রামীণ খেলাধুলা, মাদক মুক্ত সমাজ গঠনে আদি গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই তাই আমাদের উচিত বর্তমান প্রজন্ম কে গ্রামীণ সাধারণ মানুষের খেলাধুলার সাথে পরিচয় ঘটানো, এবং এসব খেলাধুলাকে টিকিয়ে রাখা।

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit