শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

‘আন্ডারডগ’ তকমার প্রতি অভিযোগ নেই নিউজিল্যান্ড অধিনায়কের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ আসে-যায়, কিন্তু আন্ডারডগের তালিকা থেকে মুছে না নিউজিল্যান্ডের নাম। অথচ বিশ্বকাপে ধারাবাহিকতার বললে পরিসংখ্যানে তাদের নামই সবার উপরে আসবে। এনিয়ে টানা পাঁচবার আসরটির সেমিফাইনাল খেলছে তারা। সবশেষ দুই আসরে তো ফাইনালই খেলেছে। এবারও সেদিকে চোখ রেখে আগামীকাল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে তারা।

তবে আন্ডারডগ তকমাটি নিয়ে অনুযোগ নেই কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের। সেটা সাদরে গ্রহণ করেছেন তিনি। তবে মাঠের লড়াইয়ে যে আন্ডারডগ কিংবা ফেভারিট বলে কিছু থাকে না, সেটা মনে করিয়ে দিলে আরেকবারও।

উইলিয়ামসন বলেন, ‘হ্যাঁ, আপনারা যা লেখেন, তাতে খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তবে সেটা ঠিক আছে। ভারত অসাধারণ খেলছে। সবচেয়ে ভালো দল না হলেও অন্যতম সেরা দল তাদের বলাই যায়। তবে আমরাও জানি, নিজেদের দিনে যদিও সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে এটি অবশ্যই আমাদের সেরা সুযোগ এনে দেবে এবং শেষ সময়ে এসে যেকোনো কিছু হতে পারে। ‘

গ্রুপ পর্বে ৯ ম্যাচের ৯টিতেই জিতেছে স্বাগতিক ভারত। অন্যদিকে আসরের শুরুটা দারুণ করলেও শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। তবে নকআউট পর্বে সব শূন্য থেকেই শুরু হবে জানালেন উইলিয়ামসন।

কিউই অধিনায়ক বলেন, ‘আমরা জানি খুবই চ্যালেঞ্জ হতে যাচ্ছে এটি। তারা (ভারত) এমন একটি দল যারা খুব ভালো খেলছে, তবে আমরা এটাও জানি নকআউট পর্বে সবকিছু নতুনভাবে শুরু হয় এবং এটি নির্ভর করছে নির্দিষ্ট দিনের ওপর। ‘

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit