শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান

বেসরকারি পর্যায়ে হজের খরচ কমল ৮৩ হাজার ২০০ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৫০ Time View

ডেস্ক নিউজ : বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজের (বিশেষ) খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা। মঙ্গলবার রাজধানীর হোটেল ভিক্টোরি ‘সাঙ্গু ব্যাংকুইট’ হলে সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহদাত হোসেন তসলিম এ প্যাকেজ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৩ সালের বেসরকারি হজ প্যাকেজ থেকে ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে এবারের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিমান ভাড়া ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, যা সরকারি ব্যবস্থাপনার চেয়ে ১০ হাজার ৯৬০ বেশি। সৌদি রিয়েল ৩১ টাকা হিসাবে ধরে প্যাকেজ করা হয়েছে। প্রত্যেক হজযাত্রীকে কোরবানির খরচ আলাদা দিতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে হাব সভাপতি আরও জানান, ৩০ থেকে ৪৮ দিনের হজ প্যাকেজ হবে। মদিনায় ৫-৮ দিন অবস্থান করতে পারবেন হজযাত্রীরা। প্রয়োজনীয় রিয়েল, কোরবানির জন্য অর্থ ও অন্যান্য কিছু খরচ, প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার পরামর্শও দেন তিনি।

তিনি জানান, এবার হজযাত্রায় ৬৫ বছরের কোনো বাধ্যবাধকতা থাকবে না। ২ লাখ ৫ হাজার টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। বাকি অর্থ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে দিতে পারবেন হজযাত্রীরা। এ ছাড়াও দুটি ব্যাগে সর্বোচ্চ ২৩ কেজি বিমানে বহন করা যাবে। জমজমের পানি দেশে ফেরার পর ঢাকার এয়ারপোর্ট থেকে সংগ্রহ করতে পারবেন।

এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার জন। ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে। বুধবার (১৫ নভেম্বর) থেকে হজ নিবন্ধন শুরু হয়ে শেষ হবে ১০ ডিসেম্বর। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit