রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঠোঁট লাল হয় কেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের শরীরের মধ্যে খুবই স্পর্শকাতর অঙ্গগুলোর মধ্যে ঠোঁট অন্যতম। ঠোঁটের একটা বিশেষত্ব হালো ঠোঁটের রং লাল হয়। বিশেষ করে ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধির সঙ্গে ঠোঁটের রংও হাল্কা হতে থাকে। অর্থাৎ যাদের গায়ের রং খুব ফর্সা, অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঠোঁটের রং গাঢ় লাল। যাদের রং একটু চাপা, তাদের ঠোঁটের রং কালচে লাল। 

শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মতো ঠোঁটের নির্দিষ্ট কিছু ব্যবহার রয়েছে। মানুষের অভিব্যক্তি বা এক্সপ্রেশন অধিকাংশ ক্ষেত্রেই ফুটে ওঠে ঠোঁটের মাধ্যমে। হাসি, রাগ, ঘৃণা, ভালোবাসা, আদর—সব ওই ঠোঁটেই বোঝা যায়। এছাড়া ঠোঁটের কোণে হাসি, ঠোঁট উল্টানো, ঠোঁট বেঁকিয়ে কথা, এমন অসংখ্য ভাব প্রকাশের ধরন বোঝানো হয়। কখনও হাসি তো কখনও কান্না, সবের ভাব ধরা পড়ে ঠোঁটের মধ্যে দিয়ে। 

এবার আসা যাক ঠোঁটের রঙের প্রসঙ্গে। দেহের অন্যান্য অঙ্গের থেকে ঠোঁটের রং একটু বেশিই লাল হয়। তার কারণ কী? এর পেছনে রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যা। ঠোঁটের চামড়া খুবই পাতলা। এই নরম পাতলা চামড়ার নীচে রয়েছে অসংখ্য সরু ব্লাড ভেসেল বা রক্তনালী। ঠোঁটে কম পরিমাণ মেলানোসাইটিস থাকে। মেলানোসাইটিস কোষে তৈরি হয় মেলানিন যা আমাদের ত্বকের রং নির্ধারণ করে। কম মেলানোসাইটিস থাকার ফলে এবং চামড়া পাতলা হওয়ার ফলে বেশি সংখ্যক রক্তনালী থাকার ফলে ঠোঁটের রং লাল হয়।

যুক্তরাজ্যের লফবরো বিশ্ববিদ্যালয়ের হিউমান বায়োলজি বিভাগের অধ্যাপক নোয়েল ক্যামেরন লাইভ সায়েন্সকে বলেছেন, ‘ঠোঁট খাওয়া, শ্বাস-প্রশ্বাস এবং কথা বলার জন্য মৌলিকভাবে গুরুত্বপূর্ণ।’ ঠোঁটের রং প্রসঙ্গে তিনি বলেন, ঠোঁটে কোষের তিন থেকে পাঁচটি স্তর রয়েছে। সাধারণত মুখের ত্বকের তুলনায় খুবই পাতলা হয় টোঁটের ত্বক। এ ছাড়াও ঠোঁটের ত্বকে কম মেলানোসাইট থাকে (ত্বকের রং তৈরি করে)। এসব কারণে ঠোঁটের ত্বকের মাধ্যমে রক্তনালিগুলো দেখা যায়। এই জন্যে ঠোঁটের রং লাল হয়ে থাকে। সূত্র: লাইভ সায়েন্স

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit